প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2025 ইং
উল্লাপাড়ায় তারেক রহমানের ৩১ দফা দাবির প্রচারণা ও লিফলেট বিতরণ

উল্লাপাড়ায় তারেক রহমানের ৩১ দফা দাবির প্রচারণা ও লিফলেট বিতরণ করেন উল্লাপাড়া আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী কাওছার আহমেদ রনি
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন ও সলঙ্গা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তারেক রহমানের ৩১ দফা দাবির প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই দিনব্যাপী কর্মসূচিতে হাটিকুমরুল, রামকৃষ্ণপুর ও সলঙ্গা ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি, যিনি স্থানীয় ছাত্রনেতাদের সঙ্গে গণসংযোগে অংশ নেন এবং সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন। তিনি সাংবাদিকদের জানান, “৩১ দফা বাস্তবায়নই ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে। আমরা গণতন্ত্র ও শিক্ষার স্বাধীনতার জন্য সর্বদা মাঠে থাকব।”
স্থানীয় ছাত্রনেতারা সাধারণ মানুষের কাছে ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং তাদের দাবি বাস্তবায়নের জন্য সমর্থন কামনা করেন। এ সময় শিক্ষার্থী ও স্থানীয় জনগণও কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, উল্লাপাড়া-সলঙ্গা আসনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি এমপি মনোনয়নের প্রার্থী হিসেবে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
কর্মসূচিটি স্থানীয় জনসাধারণ এবং ছাত্রসমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যা ছাত্রদলের সক্রিয়তা ও শিক্ষার অধিকার রক্ষায় তাদের অঙ্গীকারকে প্রমাণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY