বিশেষ প্রতিনিধি :
প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদীর অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশে এলজিইডিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের মুখে এখন হানিফ মোহাম্মদ মুর্শিদীর দূর্নীতির গল্প। ভুক্তভোগী অনেকেই প্রতিবেদককে নতুন নতুন তথ্য দিয়ে সংবাদের রসদ যোগাচ্ছেন।
সাবেক আওয়ামী এবং বর্তমানে বিএনপি নেতা পরিচয়ে আত্নরক্ষায় ব্যাস্ত হানিফ মোহাম্মদ মুর্শিদী
ঢাকা জেলার দোহার উপজেলার রাধানগর করিম খানের বাড়ি, বাদশা মাধবের বাড়ি কৃষ্ণদেবপুর স্যাটেলাইট স্কুল সড়ক উন্নয়ন।
প্রকল্পের নাম:- IRIDP-3,
ঠিকাদার বিসমিল্লাহ কনস্ট্রাকশন যার প্রোপাইটর: আবুল কালাম আজাদ। মতিঝিল, ঢাকা।
চুক্তি মূল্য: ১,২২,০০,০০০ টাকা।
কার্যাদেশ তারিখ: ২১/০৪/২০২২ ইং।
কাজ সমাপ্তির তারিখ: ০৬/০৩/২৩ ইং।
কাজের মান নিম্নমানের, কাজ না করে অতিরিক্ত বিল ৮৭,৫০,০০০ টাকা দেওয়ার পর ও কাজটি সময় মতো না করায় ১১/৯/২৫ ইং তারিখে বাতিল করা হয়েছে।
এতে হানিফ মোহাম্মদ মুর্শিদীর সহযোগী হিসেবে শেখ রাজিব (উপসহকারী প্রকৌশলী) সহ একাধিক প্রকৌশলীর সহযোগিতার প্রমান পাওয়া গেছে।
তাছাড়া অতিরিক্ত বিল গ্রহণের পর ঠিকাদার কাজ করছে না মর্মে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন বান্দুরা (আলালপুর)-বারুয়া খালি শিকারী পাড়া রোড, দৈর্ঘ্য ৫.৩১ কিঃমিঃ প্রশস্থ ও শক্তিশালী করণ প্রকল্পে " ঢাকা জেলার গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক শক্তিশালী করণ ও প্রশস্ত করণ প্রকল্প এলাকার জনগণের অভিযোগ।
ঠিকাদারের নাম: এস এম ট্রেড ইন্টারন্যাশনাল।
প্রোপাইটর: সাইফুল ইসলাম। মিরপুর-১, ঢাকা।
চুক্তি মূল্য: ৯,২০,৭৮,৫৩৩ টাকা।
কার্যাদেশ তারিখ: ৪/০৯/২০২২ ইং।
কাজ সমাপ্তির তারিখ: ২৭/০২/২৪ ইং।
কাজ না করে অগ্রীম ৩২,০১,৯০০ টাকা বিল প্রদান করা হয়েছে এবং কাজটি সময় মতো না করায় ৪/৫/২৫ ইং তারিখে বাতিল করা হয়েছে।
বর্তমানে ঠিকাদার পলাতক থাকায় কাজ বন্ধ রয়েছে৷
ঢাকা জেলার দোহার উপজেলাধীন দেবীনগর আজগর আলী মোল্লার বাড়ি হতে হাশেম মাদবর-করিম মোল্লা সড়ক। ৬৩০ মিটার দৈর্ঘ্য রাস্তা।
প্রকল্পের নাম:- GDP-3
ঠিকাদার: মেসার্স নুর এন্টারপ্রাইজ। প্রোপাইটর: গাজী হাফিজুর রহমান।
চুক্তি মূল্য: ৬৭,০০,০০০ টাকা।
কার্যাদেশ তারিখ: ০৬/১১/২০২২ ইং।
কাজ সমাপ্তির তারিখ: ০৯/১০/২৩ ইং।
কাজের মান নিম্নমানের, কাজ না করে অতিরিক্ত ৩৭,০০,০০০ টাকা বিল করার পরও কাজটি বন্ধ রয়েছে।
এতে বিল প্রদানকারী কর্মকর্তা হানিফ মোহাম্মদ মুর্শিদীর সহযোগী হিসাবে শেখ রাজিব (উপসহকারী প্রকৌশলী) ও মো: রাকিবুল ইসলাম (উপজেলা প্রকৌশলী) এলজিইডি দোহার, ঢাকা।
মোঃ ফিরোজ আলম তালুকদার (নির্বাহী প্রকৌশলী, এলজিইডি ঢাকা)এর সংশ্লিষ্টতার প্রমান পাওয়া গেছে।
(চলবে)