প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2025 ইং
কুড়িগ্রামে ড্রামট্রাক চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ইং ০৫:০১ পিএম.
কুড়িগ্রাম জেলায় ভুরুঙ্গামারী-সোনাহাট স্থল বন্দর সড়কে ড্রাম ট্রাকের চাপায় এক বাই সাইকেল আরোহী স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম আশিক (১৫)।
আশিক স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত স্কুল ছাত্র আশিক বিকালে সাইকেলে চড়ে বাজার করতে আসেন। এসময় ভুরুঙ্গামারী গামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুল ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY