প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2025 ইং
৭ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ২জন।

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
২০ অক্টোবর, ২০২৫ খ্রি, সকাল ৭.২০ টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুযায়ী জব্দ তালিকায় উল্লেখ করে মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:
১. কবির হোসেন, বয়স ২৮ বছর।
২. আরিফা আক্তার, বয়স ৩০ বছর।
উভয়েই পিতা-মৃত খুরশিদ আলম, মাতা-মৃত শামসুন্নাহার প্রকাশ শ্যামলা।
তারা রানীখার পূর্বপাড়া, সৈয়দ বাড়ি, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের অভিযান মাদক ব্যবসা দমন ও জেলার জনগণকে মাদকের প্রভাব থেকে রক্ষা করার উদ্দেশ্যে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY