প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
নলছিটিতে শ্রমিকদলের ৫১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠিত

আমির হোসেনঃ ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নলছিটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতান ও সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে মো: মিজানুর রহমান কে সভাপতি ও মশিউর রহমান শিমুল কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মো. শাহ ফরিদ খলিফা,সিনিয়র সহ- সভাপতি মো. জাকির গাজী মিঠু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম সুজন।
নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নলছিটি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নতুন কমিটির নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম আরও সক্রিয়ভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
সদ্য ঘোষিত উপজেলা শ্রমিকদলের কমিটির নেতৃবৃন্দ জাতীয়তাবাদী শ্রমিকদলকে শক্তিশালি করতে নলছিটি উপজেলায় আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY