প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
বানিয়াচংয়ে এসিল্যান্ডের স্ট্যান্ড রিলিজের দাবীতে জনতার মানববন্ধন।

শাহ সুমন, বানিয়াচং থেকেঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ের এসিল্যান্ড ইসমাইল রহমানের অব্যাহতভাবে জনগণকে ভোগান্তি, হয়রানি ও জমদিার সুলভ আচরণ এবং আলেম থেকে শুরু করে সর্বজনের সঙ্গে চরম দুর্ববহারের প্রতিবাদে বিক্ষুব্ধ সর্বস্তরের জনতার উত্তাল বিক্ষোভ সমাবেশ থেকে এসিল্যান্ডের স্ট্যান্ড রিলিজ দাবী করা হয়েছে। অন্যতায় পরবর্তীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় স্থানীয় শহীদ মিনারে উপজেলা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ ফয়ছল আহমেদের সভাপতিত্বে ও এনসিপি বানিয়াচংয়ের সংগঠক সাংবাদিক জীবন আহমেদ লিটনের পরিচালনায় কর্মসূচীতে ওই আল্টিমেটাম দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বানিয়াচংয়ের প্রবীন ব্যক্তিত্ব মাওলানা মখলিছুর রহমান, সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হোসেন খান, এসিল্যান্ড কর্তৃক ভ‚ক্তভোগী মুফতি নাসির উদ্দিন সৌরভ, মাওলানা জাফর আহমদ সিরাজী, হাফেজ আব্দুল মুকিত, মাওলানা আহমেদ আলী আজিজী, বানিয়াচং প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ মখলিছ মিয়া, সাংবাদিক সুজন মিয়া, এনায়েত হোসেন, হাবিবুর রহমান মাসুক, পঞ্চায়েত ব্যক্তিত্ব আফরিন মিয়া, এনিসিপি নেতা সুজন মিয়া, ভ‚ক্তভোগী কৃষক হাবিব মিয়া, সেলু মিয়া, মখলিছ মিয়া, মহসিন মিয়া, আবিদ মিয়া ও জুলহাস মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারী বানিয়াচংয়ে সহকারী কমিশনার ( ভূমি ) হিসেবে যোগদান করেন মোঃ ইসমাঈল রহমান। এরপর থেকেই বানিয়াচংয়ে ভূমি সেবায় চরম ভোগিন্তিতে পড়েন জনসাধারণ। শুধু তাই নয়,সেবা প্রত্যাশিদের সঙ্গে অসদাচরণ ও নিষ্ঠুর জমিদার সূলভ আচরণের দায়ে একাধিকবার স্থানীয় এবং বিভিন্ন জাতীয় দৈনিকে ওই কর্মকর্তা শিরোনাম হন। স¤প্রতি আবারো গত বৃহস্পতিবার বিকেলে প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি নাসির উদ্দিন সৌরভের সাথে তিনি অশোভন আচরণ করে মারমুখি হয়ে তেড়ে আসেন।
অপরদিকে হাওরে ড্রেজারে মশিন, এক্সেভেটর, মাটির ট্রাক্টর থেকে এসিল্যান্ড মাশুহারা গুনেন বলেও অভিযোগ করেন বক্তরা। ১ নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদে এসিল্যান্ড চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে জনভোগান্তির চরম সীমায় আছেন জনসাধারণ। অতিষ্ট বিক্ষোব্ধ জনতা উত্তেজনার চরম পর্যায়ের যাওয়ার আগেই এসিল্যান্ড ইসমাইল রহমানকে শাস্তিমূলক স্ট্যান্ড রিলিজ করার দাবী জানান আন্দোলনকারীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY