প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 13, 2025 ইং
নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর ২০২৫) রাতে পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খানের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি নীলফামারী হতে সৈয়দপুর ওয়াপদা সড়কগামী পাকা রাস্তার পূর্ব পাশে ইকু জুটমিল আবাসিক এলাকার সামনে ক্যানেলপাড়ে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে, ডিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ নাজমুল হুদা (২৫), পিতা সোয়ায়ের হোসেন ওরফে গামা, সাং কামারপাড়া ব্যাংমারী, ০৭নং ওয়ার্ড, ১৩নং চড়াইখোলা ইউনিয়ন, সদর উপজেলা, জেলা নীলফামারী।
তল্লাশি চালিয়ে তার হাতে থাকা সাদা রঙের ব্যাগের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো প্রায় ১.৫ (দেড়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ ঘটনায় নীলফামারী থানায় মামলা নং-১৭, জিআর নং-৩১২/২০২৫, তারিখ ১৩/১০/২০২৫ খ্রিঃ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের এ সফল অভিযানে স্থানীয়দের মধ্যে প্রশংসার ঝড় উঠেছে। জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মো:জাকির হোসেন
নীলফামারী প্রতিনিধি
তাং:১৩/১/২৫
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY