প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 25, 2025 ইং
ট্রাম্পকে ফেব্রুয়ারিতেই বাংলাদেশে ভোট হওয়ার কথা জানালেন প্রধান উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক, জুযেল রানাঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। ট্রাম্পকে ঢাকা সফরের আমন্ত্রণও জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি: প্যারিসের মেয়রকে ড. ইউনূস
প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়া প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY