প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2025 ইং
গাজীপুরের কাশিমপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত।

গাজীপুরের কাশিমপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত।
স্বর্ণা আক্তার, গাজীপুর।
গাজীপুরের কাশিমপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকেল ২টায় কাশিমপুর ৪ নম্বর ওয়ার্ডে এ জনসভা ও র্যালির আয়োজন করা হয়।
২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এক মাস ১১ দিন ব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের এ জনসভা ও র্যালি চলবে । এ সময়কালে দেশের ৪৫৭৮টি ইউনিয়ন, ৪৯৫টি উপজেলা ও বিভিন্ন সিটি কর্পোরেশনে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হবে।
আনোয়ার পারভেজ সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি কাদের মোল্লা, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ অ্যাডভোকেট জাহিদুল ইসলাম সজীব, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি মোঃনজরুল ইসলাম, আঃ সালাম দেওয়ান।
এছাড়াও ইমন শিকদার, মহি দেওয়ান, হোসেন গাজ্জালী ,মহিলা বিষয়ক সাংগঠনিক সম্পাদিকা রিনা বেগম এবং উক্ত ওয়ার্ডে সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY