প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2025 ইং
বেনাপোল স্থল বন্দর চেকপোষ্টে কুলি শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

বেনাপোল স্থল বন্দর চেকপোষ্টে কুলি শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ চেকপোষ্ট কুলি শ্রমিকদের বাদ দিয়ে নতুন করে গ্রীন লজিষ্টিক নামে একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
বেনাপোল চেকপোষ্ট কুলি শ্রমিক রেজি নং ২০৮৪ এর আয়োজনে শুক্রবার সকাল ১০ টার সময়বেনাপোলচেকপোষ্ট আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে ৩০০ শ্রমিককে বাদ দেওয়ায় তারা এ প্রতিবাদও মানব বন্ধন- কর্মসুচী পালন করেন।
মানববন্ধন কর্মসুচীতে কুলি শ্রমিক এর নেতারা বলেন,আমাদের জন্মভুমি বেনাপোল, আমরা স্বাধীনতার পর থেকে এখানে পৈর্তৃকসুত্রে এই চেকপোষ্টে শ্রমিকে র- কাজ করে থাকি।এ পথ দিয়ে দেশী বিদেশী পর্যটক যাতায়াত করে থাকে। সেই সব যাত্রীদের মালামাল বহন করে যা রোজ গার- করি তা দিয়ে পরিবার পরিজন নিয়ে চলি। অন্য সংস্থাকে নিয়োগ দিলে আমরা বেকার হয়ে যাব। আমরা যে ভাবে আছি সে ভাবে কাজ করে যেতে চাই।দ্বিতীয়কোন প্রতিষ্ঠান এসে নিয়ন্ত্রন করুক তা আমরা চাই না।
বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ দুর দুরান্ত থেকে পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে অযথা সেবার নামে ৫৭.২৬ টাকা আদায় করে এটা সম্পুর্ণ অবৈধ। এখানে যাত্রীদের কোন সুযোগ সুবিধা নেই। বসার কোন স্থান নেই। নেই প্রয়োজনীয় কোন ক্যান্টিন ব্যবস্থা। অযথা ধোকা দিয়ে টাকা নিচ্ছে।
আবার গ্রীন লজিষ্টিক নামে যে প্রতিষ্ঠান আসছে তারা আরও বেশী টাকা যাত্রীদের নিকট থেকে নিবে বলে ইতিমধ্যে আলোচনা চলছে। আমরা চাই আমাদের এই মাটিতে আমরা যে ভাবে পরিশ্রম করে রোজগার করে খাই সে ভাবে চলবে। কোন বহিরাগত এসে আমাদের উপর হস্তক্ষেপ করুক তা আমরা চাই না। যদি ভালো ভাবে স্থল বন্দর কর্র্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেয় তাহলে এর দাত ভাঙা জবাব দিব।
মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার ১ নং ওযার্ড বিএনপি সভাপতি আব্দুল মালেক, শ্রমিক ইউনিয়ন (২০৮৪) এর সভাপতি মোবাবরক হোসেন কালু, সাধারন সম্পাদক ইকরামুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য ইমরান হোসেন, হুমায়ুন কবির লালটু প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY