প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2025 ইং
কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই।

দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ সেন্টার গল্লির বড়ইতলা রোডে ভয়াবহ অগ্নিকান্ড।
মোঃ মাজাহারুল ইসলাম সিপন, ঢাকা:
হাসনাবাদ সেন্টার গল্লির বড়ইতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড আনুমানিক সময় ২ টা থেকে ২টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে।
দীর্ঘ এক ঘণ্টা ১০ মিনিট পর "ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং এর ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা দেয়।
"এই ঘটনায় তিনটি পরিবারের জীবনে নেমে এলো ঝড় । এ যেন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেল পরিবারগুলো, এখন কি করবে তারা নিজেরাই জানেনা তাদের মুখে কোন ভাষা নেই বুকভরা আহাজারি আর কান্না যেন ভাসছে। এখানে মোট তিনটি দোকানে অগ্নিকাণ্ড ঘটে।"অগ্নিকাণ্ডের সূত্রপাত "ফায়ার সার্ভিস এবং পুলিশ তাদের ধারণামোতাবেক গ্যাস সিলিন্ডার এর পাইপ লিক এবং কারেন্টের শর্ট সার্কিট এর কারণে এই দুর্ঘটনা ঘটে। এতে করে তিনটি দোকানের বিশাল আকারে ক্ষয়ক্ষতি হয়।
# এরমধ্যে চায়ের দোকানে "2 লক্ষ" টাকার মালামাল ছিল যা পুড়ে নিমিষেই শেষ হয়ে গেছে।
#পাশের দোকানে ল্যাপ-তোষকের দোকান যেখানে "তিন লক্ষ" টাকার মালামাল ছিল।সবকিছু পুড়ে কয়লা হয়ে গেছে।
#এবং একই সাথে পাশে আরো একটি দোকান যেখানে "৩০ লক্ষ" টাকার ফার্নিচার ছিল ফার্নিচারের দোকানটি নিমিষেই সকল ফার্নিচার পুড়ে ছাই হয়ে যায়।
#এই ঘটনায় মালামালের ক্ষতি হলেও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY