প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2025 ইং
চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের সাথে সুশীলসমাজের মতবিনিময় সভা।

চিলমারীতে নবাগত জেলা প্রশাসকের সাথে সুশীলসমাজের মতবিনিময় সভা।
মাহমুদুল হাসান আনছারী, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে, নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুশীলসমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১ঘটিকার সময়, চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে "উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের" সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সিফাত মেহনাজ তিনি বলেন, জেলা ও উপজেলার সমস্যা একসাথে সমাধান করা সম্ভব না, সকলকে ধৈর্য্য ধরে দায়িত্ব পালন করতে হবে এবং চিলমারীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাল্য বিয়ে, মাদক, অন-লাইন জুয়াসহ সকল সমস্যা সমাধানের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আঃ বারী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিলমারী উপজেলা আমির অধ্যাপক নুর আলম মুকুল, খেলাফত মজলিসের চিলমারী উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক ইয়ার আলী, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মনিরুল আলম লিটু, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, যুগের আলো পত্রিকার চিলমারী প্রতিনিধি হুমায়ুন কবির, রমনা মডেল ইউনিয়ন চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আমিনুল ইসলাম, ভেটেরিনারি সার্জন নুর আলম, এলজিইডির উপজেলা প্রকৌশলী জুলফিকার রহমান জুয়েল প্রমূখ। এছাড়াও উপজেলার সকল নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিকগন এতে অংশগ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY