প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2025 ইং
পেশাগত অর্জন ও অবদান -কর্মজীবনের সাংবাদিক শাহজাহান বাশারের সাফল্যের গল্প

আমার কর্মজীবন মূলত সাংবাদিকতা, গণমাধ্যম পরিচালনা এবং বেসরকারি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমৃদ্ধ হয়েছে। দীর্ঘ বছরের অভিজ্ঞতায় আমি সংবাদ সংগ্রহ, সম্পাদনা, প্রকাশনা, ব্যবস্থাপনা এবং যোগাযোগ খাতের নানা স্তরে কাজ করেছি।
সাংবাদিকতার ক্ষেত্রে আমি জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন খ্যাতনামা দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদমাধ্যমে স্টাফ রিপোর্টার, সাব-এডিটর এবং সম্পাদকীয় দায়িত্ব পালন করেছি। বিশেষ করে অনুসন্ধানী প্রতিবেদন, সম্পাদকীয় কলাম, মাঠপর্যায়ের সংবাদ এবং সামাজিক-রাজনৈতিক ঘটনাবলীর বিশ্লেষণধর্মী রিপোর্ট প্রকাশের মাধ্যমে পাঠক ও মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি।
এছাড়াও আমি সম্পাদক ও প্রকাশক হিসেবে দৈনিক জনতার মতামত দায়িত্বে রয়েছি “জাতীয় দৈনিক মানবাধিকার দৈনিক,“দৈনিক সরোজমিন,দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ দৈনিক যুগান্তর বাংলাদেশ”এএনবি২৪ ডট নেট সহ একাধিক সংবাদমাধ্যম সফলভাবে পরিচালনা করে আসছি। পাশাপাশি একাধিক স্বনামধন্য সংবাদমাধ্যমে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছি এবং একসাথে দুই থেকে চারটি সংবাদমাধ্যমে সাব-এডিটর হিসেবেও কাজ করছি।
সংবাদপত্রের বাইরে আমি বেসরকারি কুরিয়ার সার্ভিসে দীর্ঘদিন অপারেশনাল সিনিয়র ট্রান্সপোর্ট অফিসার সহ ডিভিশনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছি। একইসাথে পরিবহন ও লজিস্টিকস খাতে কাজ করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমাকে সংগঠন পরিচালনা ও কার্যকর ব্যবস্থাপনায় দক্ষ করেছে।
আমার কর্মজীবনে সততা, নিষ্ঠা, অধ্যবসায় এবং দায়িত্বশীলতা সর্বদা অটল থেকেছে। আমি বিশ্বাস করি, এই দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা আমাকে যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি নির্ভরযোগ্য ও যোগ্য সম্পদ হিসেবে গড়ে তুলেছে।
লেখক
মোঃ শাহজাহান বাশার
সাংবাদিক ও কলম সৈনিক
সহ সভাপতি
বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC)
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY