প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের ডাক বিক্ষোভকারীদের

নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা
জেন-জিদের দাবি পূরণে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সরকার সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও, নেপালের বেশ কয়েকটি অংশে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। বাড়ছে উত্তেজনাও।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, নেপালে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভকারীরা রাস্তায় মিছিল করার পর রাজধানী কাঠমান্ডুসহ দেশটির বিভিন্ন জায়গায় কারফিউ জারি করা হয়েছে।
পুলিশ বিক্ষোভকারীদের পিছু হটানোর চেষ্টা করছে। তবে বিক্ষোভকারীদের ক্ষোভ অলির নেতৃত্বাধীন সরকারের দিকে গেছে, যিনি ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠছেন বলে মনে করা হচ্ছে।
সোমবার থেকে, ওলি সরকারের দুই মন্ত্রী পদত্যাগ করেছেন এবং বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানিয়েছেন।
নিউজটি পোস্ট করেছেন, জুয়েল রানা
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY