প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 9, 2025 ইং
মরদেহ পোড়ানোর সাথে জড়িত কারও ছাড় হবেনা

নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরু পাগলের মাজার পরিদর্শন শেষে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ ও নুরাল পাগলের মরদেহ পোড়ানোর ঘটনায় যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। এ ঘটনায় কোনো নিরপরাধ মানুষকে হয়রানি বা গণ গ্রেপ্তার করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাজারে প্রবেশ করে ক্রাইম সিন ইউনিট। এর কিছুক্ষণ পরেই মাজার পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান। সে যদি প্রশাসনের থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শুধু ভিডিও ফুটেজ না যে কোনো ধরনের গোয়েন্দা তৎপরতা চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। যে প্রকৃত অপরাধী তাকে এই আইনের আওতায় আনা হবে। সে প্রশাসনের হোক অথবা প্রশাসনের বাইরে হোক কাউকেই ছাড়া দেওয়া হবে না। ইতোমধ্যে দোষীদের গ্রেপ্তার শুরু হয়েছে। তবে হয়রানিমূলক কাউকে গ্রেপ্তার করা হবে না।
এ সময় রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন, জুয়েল রানা
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY