প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2025 ইং
১৬ ডিসেম্বর এশিয়ান জার্নালিস্টস & হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড প্রদান।

১৬ ডিসেম্বর এশিয়ান জার্নালিস্টস & হিউম্যান রাইটস ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড প্রদান।
হাকিকুল ইসলাম খোকন, ইদি আমিন এপোলো, বাপসনিউজঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫, মংগলবার সন্ধায় এশিয়ান জার্নালিস্টস অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন (এজেএইচআরএফ) ঢাকার হোটেল ৭১-এ এক অনুষ্ঠান আয়োজন করবে।
অনুষ্ঠানের মধ্যে থাকবে মহান বিজয় দিবসের আলোচনা সভা, এজেএইচআরএফ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড- ২০২৫ প্রদান অনুষ্ঠান এবং একটি বর্ণিল স্মারক উন্মোচন। দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করবেন ও পুরস্কার গ্রহণ করবেন।খবর আইবিএন নিউজ।
জুরি বোর্ডের সদস্যবৃন্দ হলেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত,এএফএম সোলায়মান চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. দিলারা হাফিজ এবং ব্যারিস্টার সেলিম উল্লাহ। খবর আইবিএননিউজ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এজেএইচআরএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এমএম ইকবাল আলমগীর ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।
ইভেন্ট সেলিব্রেশন কমিটির কনভেনর ও সাবেক পরিচালক এফবিসিসিএল মেহেদী আলী ও মেম্বার সেক্রেটারি লায়ন মিঠু ধর চৌধুরী ।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY