ঢাকা | বঙ্গাব্দ

হাজী জসীম উদ্দিনের ব্যাখ্যা: “ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে”

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
হাজী জসীম উদ্দিনের ব্যাখ্যা: “ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে” ছবির ক্যাপশন: হাজী জসীম উদ্দিনের ব্যাখ্যা: “ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে”
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে’—এমন মন্তব্য করে দেওয়া বক্তব্য ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসীম উদ্দিন।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, হাজী জসীম উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন—“আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দেবেন আল্লাহকে। আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ—এই গজব আমাদের ওপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা পবিত্র আমানত… আজকে এখানে যারা আছেন আপনারা ওয়াদা করতে হবে যে—”
এরপরই ভিডিওটি শেষ হয়।
এ বক্তব্য ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বক্তব্যকে ‘আবেগঘন’ বলেছেন, আবার কেউ ‘ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার’ বলেও সমালোচনা করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ঢাকাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া পেশাজীবী পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী জসীম উদ্দিন। দীর্ঘ বক্তব্যের একটি অংশ কোনো ব্যক্তি রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে হাজী জসীম উদ্দিন বলেন—
“আমি আমার বক্তব্যে বলেছি—আমাদের নেত্রী অসুস্থ, দল আমাকে ধানের শীষ দিয়েছে, এটা পবিত্র আমানত। কেউ যদি এই ঈমানী দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে আল্লাহর গজব হবে। আমি মোট ২৮ মিনিট বক্তব্য দিয়েছি। দীর্ঘ বক্তব্যের একটি ক্ষুদ্র অংশ কেটে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে।”
তিনি আরও বলেন, বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল দলীয় শৃঙ্খলা, ঐক্য এবং নেতা-কর্মীদের দায়িত্ববোধ জাগ্রত করা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন,
“বক্তব্যটি আমি এখনো দেখিনি।”
তবে তিনি এটাও জানান, বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা এখন ভয়াবহ রূপ নিয়েছে। এ ধরনের প্রচারণা রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে নেতাদের বক্তব্যকে বিকৃত করে প্রচারের ঘটনা বাড়ছে। এই ভিডিওটি তারই একটি অংশ হতে পারে।
অন্যদিকে বিএনপি নেতা-কর্মীদের একটি অংশ মনে করছেন, প্রার্থীকে বিতর্কিত করার চেষ্টা হিসেবে ভিডিওটি ছড়ানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের ৪০টি মিডিয়ায় বিএনপির প্রভাব: চাঁপাইনবাবগঞ্জে এনসিপি সভ

দেশের ৪০টি মিডিয়ায় বিএনপির প্রভাব: চাঁপাইনবাবগঞ্জে এনসিপি সভ