ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনার জন্মদিন পালন : যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
শেখ হাসিনার জন্মদিন পালন : যুবলীগের তিন নেতা গ্রেপ্তার ছবির ক্যাপশন: শেখ হাসিনার জন্মদিন পালন : যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
ad728
মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার বুড়িচং উপজেলায় আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান করার অভিযোগে যুবলীগের তিন সক্রিয় নেতা গ্রেপ্তার হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময়ে বুড়িচং থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন—আবিদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আনোয়ার,আবুল হাসেমের ছেলে মোখলেসুর রহমান,আবু মুসার ছেলে মোঃ শাহজাহান।তিনজনই মোকাম ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় মোকাম ইউনিয়নে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি কেক কেটে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ মজিবুর রহমান। সেখানে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের একটি ভিডিও মজিবুর রহমান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, যুবলীগ নেতাদের উপস্থিতিতে কেক কাটা, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান ও দোয়া অনুষ্ঠিত হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিও প্রকাশের পর রাতেই পুলিশ সক্রিয় হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তিন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে।

ওসি মোহাম্মদ আজিজুল হক সাংবাদিকদের জানান—“ভিডিওতে তাদের উপস্থিতি ও রাজনৈতিক কার্যক্রমের প্রমাণ মিলে গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক মহলে কেউ কেউ এ ধরনের গ্রেপ্তারকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ এটিকে আইনশৃঙ্খলা রক্ষার স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
কুড়িগ্রামে বেড়েছে নদী ভাঙ্গন, পাউবোর বরাদ্দের অপেক্ষায় তী

কুড়িগ্রামে বেড়েছে নদী ভাঙ্গন, পাউবোর বরাদ্দের অপেক্ষায় তী