ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2025 ইং
পাঁচবিবিতে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম ছবির ক্যাপশন: পাঁচবিবিতে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম
ad728
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ 
জয়পুরহাটের পাঁচবিবিতে তিনটি প্রেসক্লাবের সাংাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ।
রবিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদের হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 
বক্তব্য রাখেন,পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি, পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবিব, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম। 
এসময় সেখানে পাঁচবিবি মডেল প্রেক্লাবের সহ-সভাপতি বদরুদ্দোজা সবুজ,পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল,পৌর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,মডেল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পৌর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক সবুজ বাংলার উপজেলা প্রতিনিধি মোস্তাকিন হোসেন, মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোরছালিন, পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলাম, সদস্য মামুনুর রশীদ বাবু ও সাকিব, মডেল প্রেসক্লাবের সদস্য তুষারসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় পাঁচবিবি পৌর প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা অংশ নেন। 
পাঁচবিবি উপজেলার বিভিন্ন সমস্যার বিষয়ে তুলে ধরেন বক্তব্য রাখেন পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব। তিনি বলেন,বিগত বছরগুলোতে উপজেলা প্রশাসনের কাছে তিনপি প্রেসক্লাবের সাংবাদিক বৈষম্যর শিকার হয়েছে। সেটি যেন আর না হয়। পরবর্তীতে যেসকল উপজেলা নির্বাহী অফিসার আসবেন আপনার মাধ্যমে অবগত করবেন। প্রতিমাসে আইন শৃঙ্খলা মিটিং হয়। যা অতন্তগুরুপূর্ণ মিটিং। কিন্ত সেখানে চারটি প্রেসক্লাব থাকার পরেও শুধু মাত্র একটি প্রেসক্লাবকে বলা হয় কেন?। এই উপজেলায় আরও তিনটি প্রেসক্লাব আছে সেই ক্লাবগুলো থেকে দুই একজনকে নিলে কি বেতন-ভাতা দিতে হবে। তাহলে কেন আর তিনটি প্রেসক্লাবকে বলা হয় না। ভালো মন্দ সবখানেই আছে। যদি আমাদের সাংবাদিকদের মধ্য কেউ অপরাধে জড়িয়ে থাকে অবশ্যই আইনের আওতায় আনবেন। তার বিচারের ব্যবস্থা করবেন। বিগত সময়ে শুধু মাত্র একটি ক্লাবকে অনুদান দেওয়া হয়েছে। যদি সরকারী অনুদান এসে থাকে অন্যান্য যে তিনটি প্রেসক্লাব আছে তারাও তো হকদার। আসলে বিভিন্ন কারণে সাংবাদিকদের মধ্য মতবিরোধ সৃষ্টি হয়। আমরাও চাইনি এখানে চারটি প্রেসক্লাব হোক। নেতৃত্ব হারানোর ভয়ে অথবা অতিরিক্ত সুযোগ সুবিধার আদায়ের কারণে তারা চায়নি এই সমস্ত সাংবাদিকদের একত্রিত করি। আমি উদ্যোগ নিয়ে ছিলাম সকল সাংবাদিকদের একত্রি করার জন্য। কিন্ত তারা সেই উদ্যোগকে অন্যভাবে দেখছেন, অন্যভাবে প্রভাবিত করেছেন। আগের তুলুনায়  পাঁচবিবি উপজেলায় চুরি, ছিনতাই, মাদক ও জুয়া ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে। 
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ বলেন, জাতীয় নির্বাচন পর্যন্ত যদি আমি এখানে থাকি। মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এটা আমি চেষ্টা করবো। ভোটে সর্বোচ্চ নিরপত্তার ব্যবস্থা করবো। নির্বাচনে কোন ধরনের যেন কোন ঘটনা না ঘটে সেবিষয়ে জিরো টলারেন্স। ভোটের বিষয়ে কোন দলীয় বা কারো পক্ষ নিয়ে আমি কাজ করিবো না। আমি দায়িত্বটা সঠিক ভাবে পালন করতে পারি আপনারা দোয়া করবেন। আমি যেন নিরপক্ষ ভাবে কাজ করতে পারি। আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা বলতে এইটা না, যে কারো পক্ষ হয়ে আমাকে অভিযোগ করবেন। নিরপক্ষভাবে অভিযোগ করবেন। আমি তৎক্ষনিক ব্যবস্থা নিবো। আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নিরপক্ষভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। আপনারা কোন কাজের অসঙ্গতি দেখলে আমাকে বলবেন আমি বিষয়টি সমাধানের চেষ্টা করবো। সন্ত্রাস, মাদকমুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্র

ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্র