ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনের সংশোধিত প্রতীকের তালিকায় নেই এনসিপির শাপলা প্রতীক।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
নির্বাচনের সংশোধিত প্রতীকের তালিকায় নেই এনসিপির শাপলা প্রতীক। ছবির ক্যাপশন: এনসিপি।
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ


নির্বাচন কমিশনের (ইসি) সংশোধিত প্রতীকের তালিকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে শাপলা প্রতীক চেয়েছিল, তা রাখা হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এনসিপি শাপলাকে তাদের দলীয় প্রতীকের হিসেবে প্রাপ্তির জন্য আবেদন করেছিল। কিন্তু সংশোধিত তালিকায় তাদের আবেদনকৃত প্রতীক অন্তর্ভুক্ত না হওয়ায়, কমিশন তাদেরকে বিকল্প প্রতীকের জন্য নতুন প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

সিনিয়র সচিব মি. আহতার আহমেদ জানান, "ওনাদেরকে (এনসিপি) বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে।"

এ প্রসঙ্গে দলের নেতৃবৃন্দের মন্তব্য এখনও পাওয়া যায়নি। আগামী নির্বাচনে দলটি কোন প্রতীকের সঙ্গে অংশ নেবে, তা বিকল্প প্রস্তাব অনুমোদনের পর জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টঙ্গীতে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৩ ফায়ার ফাইটারসহ ৪ জন

টঙ্গীতে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ৩ ফায়ার ফাইটারসহ ৪ জন