ঢাকা | বঙ্গাব্দ

নতুন বাংলাদেশে বাহাত্তরের বাকশলী ব্যবস্থা চলতে দেওয়া হবে না....আল্লামা মামুনুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
নতুন বাংলাদেশে বাহাত্তরের বাকশলী ব্যবস্থা চলতে দেওয়া হবে না....আল্লামা মামুনুল হক ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


 বিশেষ প্রতিনিধি
জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে পূর্ণাঙ্গ আইনি ভিত্তি প্রদান করতে হবে। আমরা জুলাই সনদ কার্যকর করে সেই জুলাই সনদে ভিত্তিতে আগামীর জাতীয় নির্বাচন দেখতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
শনিবার সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার পাইলট স্কুল মাঠে দিনাজপুর-৬ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল করিমের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন,বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দফা দাবিতে বর্তমানে রাজপথে আন্দোলনে রয়েছে। তাই
পরিষ্কার বলে দিতে চাই জুলাই সনদ কার্যকর ছাড়া আগামীর বাংলাদেশে আবার বাহাত্তরের বাকশলীর দিকে ফিরে যাওয়া জন্য সেই ব্যবস্থাপনায় নির্বাচন করার নীলনকশা করা হলে রাজপথে মোকাবিলা করা হবে। 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের দিনাজপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ,বিরামপুর উপজেলা সভাপতি আব্দুর রউফ,হাকিমপুর উপজেলা সভাপতি তারেক রহমান,
সাধারণ সম্পাদক মাওলানা মহাবুবুল  আলম, সহ আরো অনেকে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে প্রেসক্লাব ও সময় টিভি-দেশ টিভির অফিসে চুরি!

গোপালগঞ্জে প্রেসক্লাব ও সময় টিভি-দেশ টিভির অফিসে চুরি!