চেম্বার নেতা মিজানুর রহমান খানের নেতৃত্বে চৌগাছা-ঝিকরগাছায় বিএনপি ঐক্যবদ্ধ।
মালিকুজ্জামান কাকাঃ
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসন। যশোরের অতি গুরুত্ব পূর্ণ ভারত সীমান্ত ঘেঁষা আসন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐক্য অপরিহার্য।
যশোর জেলা বিএনপির অন্যতম নেতা, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এ ঐক্যে উদ্যোগী। তার নেতৃত্বে দুই উপজেলার বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। কিছু দিনের ব্যাবধানে এখন বিএনপি নেতারা এক সাথে সকল দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন। একারণে হতাশাগ্রস্থ নেতা কর্মীরা এখন খুশি।
জানা যায়, কয়েক বছর যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনে বিএনপি নেতৃবৃন্দ আত্মদ্বন্দে লিপ্ত ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুই উপজেলাকে ঐক্যবদ্ধ করতে মাঠে নামে যশোর জেলা বিএনপির অন্যতম নেতা ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মিজানুর রহমান খান দুই উপজেলা বিএনপিকে প্রয়োজনীয় ঐক্যবদ্ধ করেছেন।
চৌগাছা উপজেলার বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, যশোর-২ আসনে বিএনপির নেতাদের মধ্যে এক আত্মদ্বন্দ ছিল। এতে দলের ভাবমুর্তি নষ্ট হচ্ছিল। তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতা মিজানুর রহমান খান এ আত্ম কোন্দল দূর করেছেন। তার নেতৃত্বে দুই উপজেলার বিএনপি এখন ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, এ আসনের সকল মনোনয়ন প্রত্যাশী এক হয়ে একই মঞ্চে বসে ধানের শীষের পক্ষে কাজ করছি।’
ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ইমরান হাসান সামাদ নিপুন বলেন, আমি নিজেও একজন মনোনয় নপ্রত্যাশী। বিএনপির নেতা ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান সাথে আমরা একমত হয়েছে। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষ নিয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, কয়েক দিন আগেও আমি, মিজান ভাই ও চৌগাছার জহুরুল ভাই একত্রে ঝিকরগাছায় প্রোগ্রাম করলাম। আশা করি আগামী বুধবার থেকে ঝিকরগাছায় তাদের সাথে আরও কিছু প্রোগ্রাম করবো। আমাদের মধ্যে কোন দ্বন্দ নেই। আমরা সবাই এক।’
যশোর জেলা বিএনপির অন্যতম নেতা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসনে বিএনপির নেতাকর্মী ও জনগণ আমার শ্রম ও কষ্টের প্রতিদান দিয়েছেন। চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার বিএনপি এখন ঐক্যবদ্ধ। এই আসনে ধানের শীষ যার; আমরা তার। সকল মনোনয়প্রত্যাশী এক হয়ে কাজ করছি।
তিনি আরও বলেন, ‘বিএনপির হাইকমান্ডের নির্দেশে তৃণমূলে কাজ করছি। ভবিষ্যতেও তা করবো। নেতাকর্মীদের দুঃসময়ে তাদের পাশে ছিলাম। আগামী নির্বাচনে চৌগাছা-ঝিকরগাছায় দলীয় ওক্য জরুরি। মানুষ আমাকে আপন করে নেয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
মোঃ মনিরুজ্জামান