গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী
গাইবান্ধা জেলায় বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এ অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করে। আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় দলের জেলা সভাপতি ফরিদা ইয়াছমিন শোভার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, বিএনপি নেতা শফিকুল ইসলাম রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের জেলা সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমা। বক্তব্যে শেষ করে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে জেলা শহরের প্রধান প্রধান প্রান কেন্দ্রের সড়কগুলো প্রদক্ষিণ করেন।
নিউজটি পোস্ট করেছেন, জুয়েল রানা
জুয়েল রানা