ঢাকা | বঙ্গাব্দ

আমাদের হাতে একটি নতুন সংবিধান দিতে হবে: এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2025 ইং
আমাদের হাতে একটি নতুন সংবিধান দিতে হবে: এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ছবির ক্যাপশন: আমাদের হাতে একটি নতুন সংবিধান দিতে হবে: এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “নির্বাচন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, প্রয়োজনে আগামীকাল নির্বাচন দিন। কিন্তু আমাদের একটি লিখিত নতুন সংবিধান চাই। যে সংবিধানে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার উপদেষ্টারা নানা অনিয়ম-দুর্নীতিতে জড়াচ্ছেন, এটা আমরা বিশ্বাস করতে চাই না। আপনাদের জুলাই ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের ওপর বসানো হয়েছে। তাই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করুন। মুখের কথায় আর আস্থা নেই, আমাদের লিখিত নতুন সংবিধান চাই।”

তিনি আরো বলেন, “আপনি ঘোষণা দিন খেলার নিয়ম বদলে গেছে। এর একটি আইনগত ভিত্তি দিন, এরপর আগামী মাসেই নির্বাচন দিন। আমি নির্বাচিত হই বা না হই, তাতে কিছু যায় আসে না। কিন্তু জনগণ যার পক্ষে ভোট দেবে, তাকেই নির্বাচিত হতে দিতে হবে।”

হাসনাত আবদুল্লাহ প্রশ্ন ছুঁড়ে বলেন, “আমরা কি শুধু দারোয়ান পরিবর্তনের জন্যই নির্বাচন করব? শুধু দারোয়ান বদলে ৫০ বছর ধরে টেন্ডারবাজি, ভোট ডাকাতি বন্ধ হয়নি। এবার ধারণা পরিবর্তন করতে হবে। ভাঙা ঘরের দরজা-জানালা বদলে নতুনভাবে রাষ্ট্র গড়তে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে নির্বাচন অর্থহীন।”

তিনি অভিযোগ করে বলেন, “প্রতিবার ভোটের আগে নেতারা টাকা দিয়ে ভোটারদের মুখ বন্ধ করে রাখেন। ২০১৪ সালে ভোটের আগের রাতে দরজায় টোকা দিয়ে হাজার টাকা বিলি করা হয়েছে। সেই টাকা দুর্নীতি করেই আনা হয়। জনগণের টাকাই আবার জনগণের কাছ থেকে তুলে নেয়া হয়। এভাবে টাকার কাছে নিজেদের বিক্রি করলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না।”

তিনি প্রতিজ্ঞা করার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আর তাদের টাকার কাছে বিক্রি হবো না। যারা পাঁচ বছর ধরে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেন, তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে। জনগণের ভাগ্য নয়, পরিবর্তন হয়েছে শুধু মন্ত্রী-এমপিদের ভাগ্যের। এ চক্র ভাঙতে হলে সংবিধান সংস্কার জরুরি।”

দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জামাল মোহাম্মদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আরও বক্তব্য দেন—জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম,কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক,দেবিদ্বার উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং সুষ্ঠু ভোট ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংবিধান সংশোধনই একমাত্র উপায়। নতুন সংবিধান ছাড়া এদেশে প্রকৃত রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
শাহবাগে ডিবি পরিচয়ে ডাকাতি

শাহবাগে ডিবি পরিচয়ে ডাকাতি