ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে : মোস্তফা ফিরোজের বিশ্লেষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং
আওয়ামী লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে : মোস্তফা ফিরোজের বিশ্লেষণ ছবির ক্যাপশন: আওয়ামী লীগকে নির্বাচনে আনতে ইউনূসের ওপর ব্রিটেন-ভারতের চাপ বাড়ছে : মোস্তফা ফিরোজের বিশ্লেষণ
ad728

মো. শাহজাহান বাশার

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক আলোচনার মধ্যে প্রতিবেশী ভারত ও যুক্তরাজ্যের চাপ বাড়ছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। তার মতে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে, বিশেষত আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার প্রশ্নটি এখন আন্তর্জাতিকভাবে বড় বিতর্ক তৈরি করেছে।

শনিবার (১৫ নভেম্বর) নিজের জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’-তে প্রকাশিত এক বিশ্লেষণে তিনি এসব মন্তব্য করেন।

মোস্তফা ফিরোজ জানান, সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ এক মন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিষ্কার বলেছেন—“আওয়ামী লীগ এখন নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের নিবন্ধন নেই এবং দলের বিরুদ্ধে বিচার চলছে।”

তিনি বলেন, ব্রিটিশ মন্ত্রীরা বিষয়টি নোট করলেও এর অর্থ এই নয় যে তারা ইউনূসের বক্তব্যের সঙ্গে একমত হবেন। বরং যুক্তরাজ্য সবসময়ই রাজনৈতিক বহুমত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়ে থাকে।

মোস্তফা ফিরোজ উল্লেখ করেন যে জাতিসংঘের সর্বশেষ রিপোর্টে জুলাই আন্দোলনে ১,৪০০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। তবে সেখানে স্পষ্ট করা হয়েছে—
অপরাধের দায় ব্যক্তিগত, দলীয় নয়।

তার বিশ্লেষণ—“একটি রাজনৈতিক দলকে অপরাধী ঘোষণা করা মানে তার গণতান্ত্রিক অস্তিত্ব খর্ব করা, যা জাতিসংঘ সমর্থন করে না।”

তিনি জানান, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে শিগগিরই দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব খলিলুর রহমান। ভারত নির্বাচন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, কারণ:

নির্বাচন না হলে বাংলাদেশে অস্থিতিশীলতা বাড়তে পারে,সেই সুযোগ নিতে পারে পাকিস্তান বা চীন, উত্তর-পূর্ব ভারতীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি উল্লেখ করেন, ভারতের ‘চিকেন নেক’ ঘিরে নতুন তিনটি সামরিক ঘাঁটি স্থাপনও এ উদ্বেগেরই সামরিক প্রতিফলন।মোস্তফা ফিরোজ বলেন, সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতায় ঢাকা–দিল্লির সম্পর্কে কিছুটা অস্বস্তিকর দূরত্ব তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ড. ইউনূসের প্রতি ভারতের ক্ষোভ।

তার মতে—ভারত মনে করে বিএনপি বা জামায়াত ক্ষমতায় গেলেও ভারতের বিরুদ্ধে কঠোর যাবে না; বর্তমান অন্তর্বর্তী সরকারের মতো অবস্থানও নেবে না। নির্বাচিত যে কোনো সরকারই ভারতের কাছে বেশি স্থিতিশীল।মোস্তফা ফিরোজ বলেন, ভারতের কাছে পাঠানো একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে—আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে।

সে কারণে শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে বক্তব্য দেওয়ার সুযোগ রাখছে ভারত এবং ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগের সম্ভাবনা খোলা রাখতে আগ্রহী।

তিনি বলেন,“ড. ইউনূস শুধু অন্তর্বর্তী সরকারের প্রধান নন, তিনি নোবেলজয়ী। এই পরিচয় বিশ্বরাজনীতিতে তার গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।”

তিনি বলেন, যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ ওঠে এবং তার পদত্যাগ—
তা ব্রিটেনের জন্য বড় ধাক্কা এবং ধারণা তৈরি হয়েছে, এতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা ছিল।
ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ইউনূসের প্রতি আগের সমর্থন কিছুটা শীতল হয়েছে।

মোস্তফা ফিরোজ বলেন—“আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না—এটি খুব সরল বিষয় নয়। নির্বাচন তফসিল ঘোষণার আগে-পরে পশ্চিমাদের অবস্থান পরিষ্কার হবে।”

তিনি আরো বলেন—যদি ‘বিচারাধীন’ হওয়ার যুক্তিতে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়, তবে পশ্চিমাদের সামনে এর গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হবে।কারণ বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন ও বিদেশনীতি এখন বৈশ্বিক কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত।

তিনি বলেন—“জামায়াতকে নিষিদ্ধ করা হয়নি। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ দল বানালে তা আন্তর্জাতিকভাবে কতটা বৈধ হবে—এটাই বড় প্রশ্ন।”

তিনি আরও উল্লেখ করেন—আইনগত প্রক্রিয়ায় বিচার চলতে পারে, এমনকি মৃত্যুদণ্ড হলেও। কিন্তু একটি দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করা ভিন্ন ইস্যু এবং এটি বৈশ্বিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য নাও হতে পারে।

মোস্তফা ফিরোজ সতর্ক করেন—“আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হলে মানবাধিকার, গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদ নিয়ে বাংলাদেশের অবস্থান প্রশ্নের মুখে পড়বে।”

তার মতে—এই সংকটের একটি রাজনৈতিক, গণতান্ত্রিক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সমাধান জরুরি।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গলাচিপায় জমি বিরোধে হামলায় নারীসহ ৩জন আহত।

গলাচিপায় জমি বিরোধে হামলায় নারীসহ ৩জন আহত।