ঢাকা | বঙ্গাব্দ

দুর্গোৎসব ঘিরে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2025 ইং
দুর্গোৎসব ঘিরে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ছবির ক্যাপশন: দুর্গোৎসব ঘিরে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ad728

সিনিয়র স্টাফ রিপোর্টার ,মোঃ শাহজাহান বাশার 
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানো হলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ সতর্কবার্তা দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটর করা হচ্ছে। যারা গুজব সৃষ্টি করবে বা অপপ্রচার ছড়াবে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নেক জায়গায় গুজব ছড়ানো হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি অভিযোগ করেন, “ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে।” এ সময় অপপ্রচার প্রতিরোধে সংবাদমাধ্যমের সহযোগিতাও চান তিনি।

এদিন ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকায় এ বছর ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গতবারের তুলনায় ৭টি বেশি। আর সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৫৫টি, যা গত বছরের তুলনায় প্রায় হাজারখানেক বেশি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজাকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রায় ১ লাখ সশস্ত্রবাহিনী সদস্য, ৪৩০ প্লাটুন বিজিবি, ৭০ হাজার পুলিশ, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৮০ হাজার স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক আনসার সদস্য মোতায়েন থাকছে।

তিনি বলেন, “সারাদেশে ২ হাজার ৭৫৮টি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে ২৪টি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।”

এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি কাজ করছে না। এবারের মণ্ডপ সংখ্যা যেরকম বেড়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যাও সেভাবে বাড়ানো হয়েছে।”

কোর কমিটির বৈঠকে দুর্গাপূজার পাশাপাশি খাগড়াছড়ির চলমান উত্তেজনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়।

মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনার জেরে খাগড়াছড়ি শহরে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি থাকায় সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, রাস্তাঘাটও প্রায় ফাঁকা। শহরের মোড়ে মোড়ে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান নিয়েছে এবং চলাচলরত মানুষদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খাগড়াছড়ি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন,

“আপনাদের কাছ থেকে পাওয়া তথ্যই আমার তথ্য। তবে এ বিষয়ে পার্বত্য বিষয়ক উপদেষ্টা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসেছেন।”

তিনি এ সময় সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের শিরোনাম সাংবাদিকদের সামনে পড়ে শোনান।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সিলেটের ঝিংগাবাড়ীতে বসতঘর ও বাথরুম ভাংচুর, তিন বোনের বিরুদ্ধ

সিলেটের ঝিংগাবাড়ীতে বসতঘর ও বাথরুম ভাংচুর, তিন বোনের বিরুদ্ধ