ঢাকা | বঙ্গাব্দ

মাধবপুরে চা বাগান ম্যানেজারের বাংলোতে হামলা-ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
মাধবপুরে চা বাগান ম্যানেজারের বাংলোতে হামলা-ভাঙচুর ছবির ক্যাপশন: মাধবপুরে চা বাগান ম্যানেজারের বাংলোতে হামলা-ভাঙচুর
ad728


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার  আমানত শাহ গ্রুপ মালিকানাধীন  বৈকুন্ঠপুর চা বাগানে ম্যানেজার বাংলোতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বাগানের সভাপতি অনিল ভুমিজ ও সেক্রেটারি সমীর কর্মকারের নেতৃত্বে একদল উশৃঙ্খল শ্রমিক হঠাৎ ম্যানেজারের বাংলোতে হামলা চালায়। এ সময় তারা বাংলোর দুটি দরজা ভেঙে ফেলে এবং ম্যানেজারকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করে। ম্যানেজার কোনোমতে প্রাণে রক্ষা পান।

জানা গেছে, সম্প্রতি বাগানে শৃঙ্খলা বজায় রাখতে ম্যানেজার কঠোর অবস্থান নেন। এতে ক্ষুব্ধ হয়ে কিছু শ্রমিক নেতা ও কর্মী সাধারণ শ্রমিকদের উসকে দেয় বলে অভিযোগ রয়েছে। তাদের নেতৃত্বে শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে বাগানে বাংলোর সামনে   অবস্থান নেন এবং দুপুরের দিকে তারা দলবদ্ধ হয়ে বাংলো ঘেরাও করে হামলা চালায়।

ম্যানেজার শামসুল ইসলাম ভূঁইয়া জানান, “বিনা কারণে কিছু শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি নিয়মশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলে তারা আমার ওপর ক্ষুব্ধ হয় এবং আজ প্রাণনাশের চেষ্টা করে।”

এদিকে ঘটনাটির পর বাগানের মালিকপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার থেকে চা বাগানটি লেঅফ (ছুটি) ঘোষণা করেছে। বাগান এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক  মেহদি হাসান মানিকের বিরুদ্ধে মামলা সুষ্ঠু  তদন্তের

সাংবাদিক মেহদি হাসান মানিকের বিরুদ্ধে মামলা সুষ্ঠু তদন্তের