ঢাকা | বঙ্গাব্দ

চিলমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জেল ও জরিমানা।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2025 ইং
চিলমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জেল ও জরিমানা। ছবির ক্যাপশন: চিলমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জেল ও জরিমানা।
ad728
চিলমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জেল ও জরিমানা। 

মাহমুদুল হাসান আনছারী, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের চিলমারীতে মাদকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এবং চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামসহ, গতকাল রবিবার (২১শে সেপ্টেম্বর) রমনা, জোড়গাছ ও থানাহাট ইউনিয়নে বিশেষ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় মাদক কারবারির সাথে জড়িত, এমন ৩জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। 

এ সময় তাদেরকে মোবাইল কোর্ট নং-২৩/২০২৫, তারিখ-২১/০৯/২০২৫ খ্রীঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) সারণির ৯(১) (গ) মূলে গ্রফতারকৃত আসামী ১/ আব্দুল মালেক(৪১), পিতা- মৃত আঃ শেখ, সাং- খরখরিয়া পূর্ব ওয়াবদাবাধ, ২/ দুদু জোরদার (৫৫), পিতা- মৃত ধনিয়া জোরদার, সাং- কড়াই বরিশাল, ৩/ শাহ আলম (৪২), পিতা- আবুল কাশেম, সাং- নালারপাড় রমনা, তেলিপাড়ার চর, উভয়ের থানা- চিলমারী, জেলা-কুড়িগ্রামকে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ (পাচশত) টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

অপর দিকে চিলমারী মডেল থানা এলাকায় বিশেষ অভিযানে আরও দু,জন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। ফৌজদারী কার্যবিধি আইন ১৫১ ধারা মূলে ধৃত আসামী ১/ নুর আলম(৪২), পিতা- মৃত মনির উদ্দিন সরকার, সাং- সবুজপাড়া, ২/ রনজু মিয়া(৫৫), পিতা- মৃত তসলিম বেপারী, সাং- রমনা ঘাটপাড়, উভয়ের থানা - চিলমারী, জেলা- কুড়িগ্রামদ্বয়কে   অদ্য ইং- ২১/০৯/২০২৫ তারিখ গ্রেফতার পূর্বক থানা হাজতে রাখা হয়েছে বলে জানা যায়। 

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, তাদেরকে মোবাইল কোর্ডের মাধ্যমে, আজ দুপুর ১২টার দিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত।

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত।