ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে ঘুমের ওষুধ খাইয়ে পিতাকে শ্বাসরোধে হত্যা করল পুত্র, গ্রেফতার।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2025 ইং
চট্টগ্রামে ঘুমের ওষুধ খাইয়ে পিতাকে শ্বাসরোধে হত্যা করল পুত্র, গ্রেফতার। ছবির ক্যাপশন: চট্টগ্রামে ঘুমের ওষুধ খাইয়ে পিতাকে শ্বাসরোধে হত্যা করল পুত্র, গ্রেফতার।
ad728
 বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে পিতাকে হত্যা করার অভিযোগে পুত্র মোহাম্মদ আনোয়ার (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার বাঁশখালী থানাধীন চাম্বল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার আদালতে হাজির করলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর সূত্রে জানা গেছে, খুনের শিকার মীর মজিবুর রহমান খানের কন্যা আদালতে হাজির হয়ে তাঁর দুই সৎ ভাই, ফুফু ও দুই চাচার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত বছরের ৭ জুন সকালে তাঁর পিতাকে অপহরণ করা হয়। আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দেন পিবিআইকে।

আদালতের নির্দেশে মামলাটি ফৌজদারী দরখাস্ত হিসেবে গ্রহণ করে কোতোয়ালী থানায় এফআইআর হিসেবে রেকর্ড করা হয় এবং তদন্তভার পিবিআই চট্টগ্রাম মেট্রোকে দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ সুপার (পিবিআই) মামলার তদন্তের দায়িত্ব নেন এসআই (নিঃ) মো. নাজমুল আলম।

তদন্তে বেরিয়ে আসে, সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আনোয়ার তাঁর পিতাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, সহযোগীদের সহায়তায় এক নারীকে ব্যবহার করে পিতাকে ফুসলিয়ে বাসায় নিয়ে আসেন। পরে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।

আসামী আদালতে স্বীকারোক্তি দিয়ে জানিয়েছেন, হত্যার পর লাশ গুম করারও চেষ্টা করেছিলেন তিনি।

পিবিআই বলেছে, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদ্রাসা ও আবাসিক এলাকায় কয়লার ড্যাম্পের বিরুদ্ধে মানববন্ধন।

মাদ্রাসা ও আবাসিক এলাকায় কয়লার ড্যাম্পের বিরুদ্ধে মানববন্ধন।