ঢাকা | বঙ্গাব্দ

কোটালীপাড়ায় জায়গা নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবকদল নেতাসহ আহত ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2025 ইং
কোটালীপাড়ায় জায়গা নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবকদল নেতাসহ আহত ৬ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


বিশ্বজিৎ চন্দ্র সরকার - জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।। 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অমিমাংসিত জায়গায় ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবকদল নেতাসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রাধাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের প্রচার সম্পাদক ছামিউল ফকির (১৮), তার পিতা হাবিব ফকির (৫২), চায়না বেগম (৪৪), হেমায়েত ফকির (৫২), সামসুন্নাহার (৪৪) ও সজিব ফকির (২২)। তাদের মধ্যে হাবিব ফকির, চায়না বেগম, হেমায়েত ফকির ও সামসুন্নাহারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত হাবিব ফকির ও হেমায়েত ফকির পরস্পর চাচা-ভাতিজা। দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সালিস হলেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি অমিমাংসিত জায়গায় পুরনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের চেষ্টা করলে হেমায়েত ফকির ও তার স্ত্রী বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যশোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয়

যশোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয়