ঢাকা | বঙ্গাব্দ

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে কবিরাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2025 ইং
কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে কবিরাজ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আফরিন রিনথিকে (২৩) ‘ধর্ষণের পর হত্যা’ করা হয়েছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আসামি কবিরাজ মো. মোবারক হোসেন। তা দেখে ফেলায় হত্যা করা হয় সুমাইয়ার মা তাহমিনা বেগম ফাতেমাকে (৫২)।

মোবারকের দেওয়া জবানবন্দির রেকর্ডপত্র হাতে পেয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

কবিরাজ মোবারক হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে ওসি আরও জানান, মোবারক হোসেন সুমাইয়াকে হত্যার আগে ধর্ষণ করেছিলেন। মূলত মোবারক ঝাড়ফুঁক করে সুমাইয়া আফরিন রিনথিকে বশে এনে প্রথমে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি দেখে ফেলেন সুমাইয়ার মা তাহমিনা বেগম ফাতেমা। তাই প্রথমে তিনি সুমাইয়ার মাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর সুমাইয়ার কাছে আবারও যান মোবারক। তখন সুমাইয়া বাঁধা দিলে তাকে তিনি গলাটিপে হত্যা করেন। 

ঘাতক মোবারক আদালতে মা-মেয়েকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেন।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
নির্বাচনী প্রচারণায় ভয় ভীতি - আতঙ্কহীন পরিবেশ নিশ্চিতে কাজ

নির্বাচনী প্রচারণায় ভয় ভীতি - আতঙ্কহীন পরিবেশ নিশ্চিতে কাজ