ঢাকা | বঙ্গাব্দ

কুড়িগ্রামে বিপুল পরিমাণে জিরা ও ভারতীয় মদ জব্দ।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
কুড়িগ্রামে বিপুল পরিমাণে জিরা ও ভারতীয় মদ জব্দ। ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণে জিরা ও ভারতীয় মদ আটক করেছে দই খাওয়া বিওপি'র টহলদলের সদস্যরা।

শনিবার (১৮ অক্টোবর) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধীনস্থ দই খাওয়ার চর বিওপি'র টহলদলের অভিযানে এসব জিরা ও মদ আটক করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানী মালামাল পাচারের বিষয়ে অধিনায়কের নিকট তথ্য আসে। তথ্যের ভিত্তিতে দইখাওয়ারচর বিওপির ১টি বিশেষ টহলদল সীমান্তের শূন্য লাইন হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রোলাকাটা এলাকা হতে ভারতীয় জিরা ১ হাজার ৯৫০ কেজি ও ৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার সিজার মূল্য বিশ লক্ষ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরা ও মদ আটক করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে চোরা কারবারিরা।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
কুমিল্লা-৫ আসনে জমে উঠেছে ভোটযুদ্ধ: বিএনপির প্রতিদ্বন্দ্বী জ

কুমিল্লা-৫ আসনে জমে উঠেছে ভোটযুদ্ধ: বিএনপির প্রতিদ্বন্দ্বী জ