ঢাকা | বঙ্গাব্দ

কমলাকান্দায় সাপের কামড়ে ছয় বছরের শিশুর প্রাণহানি।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
কমলাকান্দায় সাপের কামড়ে ছয় বছরের শিশুর প্রাণহানি। ছবির ক্যাপশন: সাপের কামড়ে নিহত শিশু।
ad728
মো: মাজাহারুল ইসলাম সিপন, নেত্রকোনা:

নেত্রকোনার কলমাকান্দায় এক মর্মান্তিক ঘটনায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছে মাত্র ছয় বছর বয়সী এক শিশু মো. আবু রায়হান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কলমাকান্দা সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনাটি।

নিহত রায়হান সাউদপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং স্থানীয় সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে রায়হান ঘরের পাশে টয়লেটে যায়। সেখানে হঠাৎ লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। আতঙ্কিত রায়হান দ্রুত বাড়ি ফিরে মাকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে গেলেও অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মৃত্যুবরণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন লিংকন বলেন, “সাপের বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ায় শিশুটিকে আর বাঁচানো সম্ভব হয়নি।”

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
মোঃ শাহরিয়ার হোসেন লিমন বুড়িচং উপজেলা বিএনপি’র তথ্য ও প্রয

মোঃ শাহরিয়ার হোসেন লিমন বুড়িচং উপজেলা বিএনপি’র তথ্য ও প্রয