ঢাকা | বঙ্গাব্দ

সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল গ্রেপ্তার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল গ্রেপ্তার। ছবির ক্যাপশন: সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল গ্রেপ্তার।
ad728
সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল গ্রেপ্তার। 

মো:জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরফুল আলম কে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে শহরের গোলাহাট এলাকার তার নিজ বাড়ি থেকে সৈয়দপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। 


সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন জানান, গত বছরের ৩১ আগস্ট জেলা বিএনপির করা রাজনৈতিক মামলা নং ২০ এর সন্দিগ্ধ আসামী হিসেবে আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিল। দুপুরে তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে। 


উল্লেখ্য, আশরাফুল আলম সৈয়দপুর রেলওয়ে কারখানার লোহা চোর চক্রের হোতা। গোলাহাট এলাকায় তার ভাঙ্গারী ব্যবসার আড়ালে কারখানার চোরাই মালামাল ক্রয় ও পাচার সিন্ডিকেট সক্রিয়। তার একাধিক গোডাউন রয়েছে। বিগত আওয়ামী লীগ আমলে দলীয় দাপটে প্রকাশ্যে এই সিন্ডিকেট কারখানায় চুরির মহোৎসব করেছে। 
এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
নারায়ণগঞ্জে ১,৪০০ পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার

নারায়ণগঞ্জে ১,৪০০ পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার