ঢাকা | বঙ্গাব্দ

ফুলপুরে বৃক্ষরোপণ কর্মসূচি।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2025 ইং
ফুলপুরে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবির ক্যাপশন: ফুলপুরে বৃক্ষরোপণ কর্মসূচি।
ad728
ফুলপুরে বৃক্ষরোপণ কর্মসূচি।

নিজস্ব প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন।।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারি ইউনিয়নের ইমাদপুর গ্রামে “আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন”-এর প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো “বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটি”-এর ফুলপুর শাখার ২০০তম ক্যাম্পেইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট শামসুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধু মহল ব্লাড ডোনার সোসাইটির ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম।

এছাড়া ফুলপুর উপজেলা সমন্বয়ক মোঃ সহিদুল ইসলাম মামুন, আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ আজিজুল হক, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ এ কে এম আমিনুল হক, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মোঃ সাঈদুল হক, ৬নং পয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবিদ ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সায়েদ রানা, যিনি প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র।

বক্তারা বলেন, সেবাধর্মী কাজকে আরও প্রসারিত করার জন্য যৌথ উদ্যোগে কাজ করতে হবে, যাতে বিশেষ করে দরিদ্র মানুষের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। প্রফেসর সাঈদুল হক প্রস্তাব করেন, আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের সাথে যৌথভাবে ফুলপুর উপজেলার প্রতিটি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং একটি ডেটাবেজ তৈরির কার্যক্রম চালু করা যেতে পারে।

অনুষ্ঠানের শেষ পর্বে উৎসবমুখর পরিবেশে আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জে প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর দুর্নীতির বিরুদ্ধে

কালীগঞ্জে প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর দুর্নীতির বিরুদ্ধে