ঢাকা | বঙ্গাব্দ

পোরশায় জেলা প্রশাসকের দু’টি স্থাপনা উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
পোরশায় জেলা প্রশাসকের দু’টি স্থাপনা উদ্বোধন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি: 
নওগাঁনর পোরশায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল দুটি স্থাপনা উদ্বোধন করেছেন। মঙ্গলবার তিনি উপজেলার ছাওড় ইউনিয়নে বজ্র নিরোধক ছাউনি ও গাঙ্গুরিয়া ইউনিয়নে ভূমি সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন। এছাড়াও তিনি ছাওড় ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ছাওড় ইউনিয়ন পরিষদের সহযোগীতায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। উঠান বৈঠকে বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন এবং শিশু ও মানব পাচার প্রতিরোধে বিষয়ে আলোচনা করা হয়। 

এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
জ্বলাবদ্ধতায় দিশেহারা ভবদহের শত গ্রামের মানুষ।

জ্বলাবদ্ধতায় দিশেহারা ভবদহের শত গ্রামের মানুষ।