নেত্রকোনা-ঈশ্বরগঞ্জ সড়কে খলতবাড়ী পালুহাটী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি।
মোঃ মাজাহারুল ইসলাম সিপন, নেত্রকোনা:
নেত্রকোনা ঈশ্বরগঞ্জ সড়ক টি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যোগাযোগের অন্যতম সড়ক। সুন্দর রাস্তাটি চলাচলের উপযোগী হওয়ায় যানবাহন ও যাত্রীদের চলাচলের ব্যস্ততা বেড়েছে। এ ছাড়াও এই রাস্তা দিয়ে দ্রুত সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারে।
খলতবাড়ী পালুহাটী বাজারটি নেত্রকোনা জেলা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন, কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন, গৌরীপুর উপজেলার মাওনা ইউনিয়ন, অচিন্তপুর ইউনিয়নের জংশন রোড।
তাই এই বাজারে ভিড় ও যোগাযোগের ব্যস্ততাও লক্ষ্য করা যায়। নেত্রকোনা ঈশ্বরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের এই রাস্তা টি সম্প্রসারণ করা হয়েছে এবং অধিগ্রহণের টাকা উত্তোলন করেও খলতবাড়ী পালুহাটী বাজারে রাস্তা ঘেঁষা ১৬/২০ টি অবৈধ স্থাপনা সরানো হচ্ছে না। তাই প্রতিদিন দূর্ঘটনাশিকার হতে হচ্ছে যানবাহন ও যাত্রীদের।
অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ইতোমধ্যে নেত্রকোনা জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী ও গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেন গৌরীপুর উপজেলা ৪ নং মাওহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো: মানিক মিয়া।
এছাড়াও একই এলাকার সার্জেন্ট মতিউর রহমান, তাহের ফার্মেসীর আবু তাহের, ব্যবসায়ী আব্দুল গফুর, জনি, মোশারফ, আল আমিন, সঞ্জু মিয়া, সবুজ মিয়া, রাসেল, দুলু আর্মি, মোজাম্মেল, এমদাদসহ অর্ধশতাধিক লোকজন।
অবৈধ স্থাপনা রক্ষা করে আছেন, খলতবাড়ীর হারুন ডাক্তার, রব উল্লাহ, মুশফিকুর সহ ১৫/২০ জন স্থানীয় ব্যবসায়ী।
সরজমিনে দেখা গেছে, মূল রাস্তার হোন্ডারের সাথে এই সব দোকানপাট অবৈধ স্থাপনা গুলো দাঁড়িয়ে আছে। এতে করে প্রতিনিয়ত দূর্ঘটনার মিছিল বড় হচ্ছে।সরকারিভাবে নোটিশ দেওয়া হলেও অবৈধ বসতকারীরা কোনও প্রকার কর্ণপাত করেনি।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক জনপদ বিভাগ জানিয়েছে, আমারা অচিরেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ম্যাজিস্ট্রেসির মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে বলে জানান নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগ।
এ ব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে বারবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। নেত্রকোনা সড়ক বিভাগের CRB, SDO ও প্রকৌশলী পার্থ জানান, নিয়ম মাফিক অচিরেই ম্যাজিস্ট্রেসির মাধ্যমে অবৈধ স্থাপনা গুলো অপসারণের ব্যাবস্থা গ্রহব করা হবে।
মাজহারুল ইসলাম শিপন