ঢাকা | বঙ্গাব্দ

নেত্রকোনার কিশোরীদের ‘সবুজ মায়ের যত্ন’ অভিযান।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং
নেত্রকোনার কিশোরীদের ‘সবুজ মায়ের যত্ন’ অভিযান। ছবির ক্যাপশন: নবজাতককে গাছের চারা উপহার।
ad728
মোঃ মাজাহারুল ইসলাম সিপন,নেত্রকোনা :


নবজাতক শিশুর জন্মের খবর শুনলেই গাছের চারা হাতে দৌড়ে আসে একদল কিশোরী—অভিনব, মানবিক আর পরিবেশবান্ধব এক উদ্যোগ। নেত্রকোনার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে জন্ম নিয়েছে এই অনন্য প্রথা, যেখানে প্রতিটি নতুন প্রাণের সঙ্গে রোপিত হয় ভবিষ্যতের এক সবুজ প্রতিশ্রুতি।

সাত বছর আগে গড়ে ওঠা কিশোরী সংগঠন ‘অগ্রযাত্রা কিশোরী’ এই আন্দোলনের প্রাণ। ১৫ জন কিশোরীর গড়া দলটি নবজাতককে স্বাগত জানায় একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা দিয়ে—যেন জীবনের প্রথম নিঃশ্বাসেই শিশুটি যুক্ত হয় প্রকৃতির সঙ্গে।

শুধু চারা নয়, এই কিশোরীরা গর্ভবতী নারীদেরও পাশে দাঁড়াচ্ছে নিয়মিত। মাসে একবার তারা হাতে নিয়ে যায় ৩০টি ডিম, কলা, পেয়ারা, লেবু ও স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর শাকসবজি। নিজ উদ্যোগে আর বারসিকের সহায়তায় চলছে এই মহতী কর্মসূচি।

বুধবার (১২ নভেম্বর) তারা আয়োজন করে এক বিশেষ শুভেচ্ছা ও পুষ্টি বিতরণ অনুষ্ঠান ,পাঁচ নবজাতক ও সাত গর্ভবতী নারীর জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমানসহ গ্রামের নারী-পুরুষ।

সংগঠনের সভাপতি বিথী আকতার বলেন, আমারা চাই, মায়ের গর্ভ থেকেই শিশুর যত্ন শুরু হোক প্রকৃতির কোলে। গাছগুলো একদিন শুধু অক্সিজেনই দেবে না নবজাতকের ভবিষ্যত সম্পদ হয়ে উঠবে ।প্রধান অতিথি ইউএনও আসমা বিনতে রফিক এই কিশোরীদের প্রশংসা করে বলেন, তাদের ছোট হাতের উদ্যোগই বড় বার্তা দিচ্ছে।সবুজ পৃথিবী গড়া ও সুরক্ষিত রাখার দায়িত্ব বয়সে নয় মনে।


অগ্রযাত্রা কিশোরীদের এই প্রচেষ্টা এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। তারা প্রমাণ করছে, পরিবর্তনের সূচনা হয় অল্প কয়েকজনের হাতে, যদি সেই হাতে থাকে ভালোবাসা আর দায়িত্ববোধের বীজ।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
ঠাকুরগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের কনসালটেশন ওয়ার্কশ

ঠাকুরগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের কনসালটেশন ওয়ার্কশ