ঢাকা | বঙ্গাব্দ

সীমান্ত অতিক্রমের সময় কুমিল্লায় বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2025 ইং
সীমান্ত অতিক্রমের সময় কুমিল্লায় বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক। ছবির ক্যাপশন: কুমিল্লায় আটক ভারতীয় নাগরিক।
ad728

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর।

আটক যুবকের নাম রবিন হোসেন (২৫)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর থানা এলাকার গৌরাঙ্গলা গ্রামের আব্দুল সালামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সুলতানপুর ৬০ বিজিবির শশীদল বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার আবু বক্করের নেতৃত্বে গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে টহলে বের হয় দলটি। রাত সাড়ে ১০টার দিকে নারায়ণপুর মাজারের সামনে থেকে রবিনকে আটক করা হয়। সে সময় তিনি বৈধ পাসপোর্ট বা ভ্রমণ সংক্রান্ত কোনো নথি দেখাতে ব্যর্থ হন।

শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু বক্কর জানান, “আটকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে মঙ্গলবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয়। পরে থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।”

বিজিবি জানায়, এই ধরনের অভিযান নিয়মিতভাবে সীমান্তে সন্ত্রাস ও অবৈধ প্রবেশ রোধে চালানো হচ্ছে। তারা সাধারণ জনগণকে সীমান্ত এলাকা থেকে দূরে থাকার পাশাপাশি অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালেন্দ্র নয়, সুশীলাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন-

বালেন্দ্র নয়, সুশীলাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন-