ঢাকা | বঙ্গাব্দ

জেন-জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারে সরকার পতন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
জেন-জি বিক্ষোভের মুখে মাদাগাস্কারে সরকার পতন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


বিদ্যুৎ ও পানি সংকট নিয়ে টানা বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হওয়ার ঘটনায় মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

এ সময় মাদাগাস্কারের প্রেসিডেন্ট বলেন, সরকারের ব্যর্থতার দায় আমি স্বীকার করছি। যদি আমার মন্ত্রিসভার কেউ দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে আমি সেই দায় নিচ্ছি। আমি দুঃখিত।

তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের সহায়তার প্রতিশ্রুতি দেন এবং তরুণদের সঙ্গে আলোচনার আহ্বান জানান।

এর আগে, বিদ্যুৎ ও পানির সংকটের কারণে গত ২৫ সেপ্টেম্বর মাদাগাস্কারে বিক্ষোভ শুরু হয়। মূলত তরুণরাই ‘জেন-জি’ ব্যানারে রাজধানী আন্তানানারিভোতে এই আন্দোলন শুরু করে। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভে নিহত অন্তত ২২ জন ও শতাধিক আহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, সহিংসতায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।


গত সপ্তাহে শুরু হওয়া এ আন্দোলন সোমবারও চলতে থাকে। রাজধানী আন্তানানারিভোর তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা জীবনযাত্রার ক্রমাবনতি, ঘন ঘন লোডশেডিং ও পানির সংকটের বিরুদ্ধে রাস্তায় নামে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কর্মশালা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কর্মশালা