ঢাকা | বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শন করলেন  র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান। ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


অন্তর মিয়া
স্টাফ রিপোর্টার 
মৌলভীবাজার
​শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শারদীয় দুর্গাপূজা-২০২৫ এর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার অংশ হিসেবে র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি (পি) সিলেট বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে তিনি শ্রীমঙ্গল, মৌলভীবাজারের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম (রামকৃষ্ণ মিশন রোড) সহ অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শন করেন।  
​পরিদর্শনকালে র‍্যাব-৯ অধিনায়ক উপস্থিত পূজামণ্ডপ কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং তাদের মাঝে মিষ্টি ও পানি বিতরণ করেন।
​এসময় তিনি জানান, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‍্যাব-৯ কর্তৃক টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও আশ্বস্ত করেন যে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-৯ এর সার্বক্ষণিক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি বোম্ব ডিসপোজাল টিম সর্বদা প্রস্তুত রয়েছে।  
​এছাড়াও, পূজার সময় কোনো ধরনের গুজব বা সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করতে র‍্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‍্যাব-৯ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। র‍্যাব-৯ এর এই নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম পূজার সময় পর্যন্ত চলমান থাকবে।  
​এর আগে, র‍্যাব-৯ এর অধিনায়ক গত ২৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার দুর্গাবাড়ি পূজামণ্ডপ ও প্রত্যন্ত অঞ্চলের পূজামণ্ডপ এবং ২৯ সেপ্টেম্বর সিলেট জেলার রামকৃষ্ণ মিশন (নাইওরপুল পয়েন্ট) পূজামণ্ডপ পরিদর্শন করেন। আজ সকালে তিনি রামকৃষ্ণ মিশন (চৌধুরী বাজার) সহ হবিগঞ্জের অন্যান্য পূজামণ্ডপও পরিদর্শন করেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
তেলিহাটি ইউনিয়ন ভূমি সহকারীর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

তেলিহাটি ইউনিয়ন ভূমি সহকারীর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ