ঢাকা | বঙ্গাব্দ

শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা ও নিরাপত্তা বার্তা দিলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2025 ইং
শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা ও নিরাপত্তা বার্তা দিলেন সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

নিজস্ব  প্রতিনিধি।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এবং একাধিকবার প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার শারদীয় মহা উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন—
“শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব সকলের মাঝে আনন্দ, সৌহার্দ্য ও শান্তির বার্তা বয়ে আনুক— এটাই আমাদের প্রত্যাশা।”

বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি পূজা উদযাপন কমিটিগুলোকে যথাযথ ডকুমেন্টসসহ সতর্কতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একইসাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন—
“বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রশাসন সর্বদা আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর থাকবে। পূজা মণ্ডপে কোনো ধরনের নাশকতা, ভাংচুর, চুরি বা অশান্তি যাতে না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে।”

তিনি আরও যোগ করেন—
“বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণ নিরাপত্তা দিয়ে দুর্গোৎসব যথাযথ মর্যাদায় পালন করতে দেওয়া সরকারের দায়িত্ব। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সনাতন ধর্মাবলম্বীরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে আনন্দঘন পরিবেশে পূজা উপভোগ করবে— এটাই তাদের অধিকার।”

অবশেষে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার সকলের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে আসন্ন শারদীয় দুর্গোৎসবের সফল সমাপ্তি কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
পর্তুগালের সিটি নির্বাচনে প্রার্থী দুই বাংলাদেশি

পর্তুগালের সিটি নির্বাচনে প্রার্থী দুই বাংলাদেশি