ঢাকা | বঙ্গাব্দ

ড. ইউনূসের ছবি ব্যবহার করে ভুয়া লোন স্কিম! ওয়ার্ল্ড ব্যাংকের নামে অনলাইন প্রতারণার ফাঁদ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 6, 2025 ইং
ড. ইউনূসের ছবি ব্যবহার করে ভুয়া লোন স্কিম! ওয়ার্ল্ড ব্যাংকের নামে অনলাইন প্রতারণার ফাঁদ ছবির ক্যাপশন: ড. ইউনূসের ছবি ব্যবহার করে ভুয়া লোন স্কিম! ওয়ার্ল্ড ব্যাংকের নামে অনলাইন প্রতারণার ফাঁদ
ad728

মোঃ শাহজাহান বাশার

বিশ্বখ্যাত উন্নয়ন সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক-এর নামে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণার অভিযোগ উঠেছে। “wb-lb.org” নামের একটি ভুয়া ওয়েবসাইট এবং একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র লোন দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে বলে জানা গেছে।

প্রতারণার অংশ হিসেবে চক্রটি তাদের ওয়েবসাইটে ওয়ার্ল্ড ব্যাংকের লোগো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি, ও অফিসিয়াল ডিজাইনের মতো ভুয়া পৃষ্ঠা ব্যবহার করছে, যাতে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হন।

ভুয়া সাইট ও আইডির তথ্য:
🔹 ওয়েবসাইট: https://wb-lb.org
🔹 ফেসবুক আইডি ১: https://www.facebook.com/profile.php?id=61578566001936
🔹 ফেসবুক আইডি ২: https://www.facebook.com/profile.php?id=61579591855905

ওই ভুয়া সাইটে “Muhammad Mostafujur” নামে একজনকে ‘Loan Manager’ পরিচয়ে দেখানো হয়েছে, যার আইডি নম্বর ৯১১০৫০৪৯৩৪ এবং ইমেইল উল্লেখ করা হয়েছে Mostafujur-credit@ওবি.org।

একজন ভুক্তভোগী জানান, “লোনের প্রয়োজনে ওয়েবসাইটে যোগাযোগ করি। পরে ফেসবুকের মাধ্যমে কথা বলে তারা জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য ব্যক্তিগত ডকুমেন্ট চেয়ে নেয়। কিন্তু সন্দেহ হওয়ায় যাচাই করে দেখি, wb-lb.org আসলে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়।”

বিশ্ব ব্যাংকের প্রকৃত অফিসিয়াল ওয়েবসাইট হলো 👉 www.worldbank.org
তুলনায় দেখা যায়, “wb-lb.org” নামে কোনো ডোমেইন তাদের অনুমোদিত নয় এবং এটি একটি ভুয়া ও প্রতারণামূলক সাইট।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ক্লাসিক ফিশিং ও অনলাইন প্রতারণার ঘটনা — যেখানে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের নাম, লোগো ও ভুয়া ঠিকানা ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা হয়।

তারা সতর্ক করে বলেন,“এই ধরনের ওয়েবসাইটে কখনোই ব্যক্তিগত তথ্য, এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট বা ডকুমেন্ট আপলোড করা উচিত নয়। কেউ প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট (CID) বা CERT BD-তে অভিযোগ জানাতে হবে।”

সচেতন মহলের দাবি, দেশের ভেতরে অনলাইন প্রতারণা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। বিশ্ব ব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণা করা একটি আন্তর্জাতিক অপরাধমূলক কর্মকাণ্ড, যা রাষ্ট্রীয় পর্যায়ে তদন্ত ও দমন করা জরুরি।

ভুক্তভোগী ব্যক্তি জানান,“আমি ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংক ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছি। আশা করি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে কেউ আর প্রতারিত না হয়।”

কোনো ধরনের “সহজ লোন”, “সরকারি অনুদান” বা “আন্তর্জাতিক সহায়তা প্রকল্প”-এর নামে ওয়েবসাইট বা ফেসবুক আইডিতে বিশ্বাস করবেন না।
 লোন সংক্রান্ত কোনো অফার পেলে আগে সেটি অফিসিয়াল উৎস (যেমন www.worldbank.org) থেকে যাচাই করুন।
প্রতারণার শিকার হলে সাথে সাথে যোগাযোগ করুন:
📞 CID Cyber Crime Unit: 01769693525
🌐 CERT BD: www.cert.gov.bd


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
মোল্লাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত।

মোল্লাহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত।