ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মোঃ আমোদ আলী 
ঝিনাইদহ,,

জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে""
ন্যায় ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের কুটুম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। 
ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর’র সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড.আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলীম। জেলা সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় প্রোগ্রামে দারস পেশ করেন শাহ মো: শাহাদাত হোসেন। সমাবেশে অংশ নেওয়া জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
এসময় জামায়াত নেতারা বলেন, জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এজন্য নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
ঝিনাইদহের কোটচাঁদপুর নারীদের উদ্যোগে সফল শারদীয় দুর্গাপূজার

ঝিনাইদহের কোটচাঁদপুর নারীদের উদ্যোগে সফল শারদীয় দুর্গাপূজার