ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হ'ত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
খুলনায় পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হ'ত্যা ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

খুলনা মহানগরীর খালিশপুরে পূর্ব শত্রুতার জেরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

 বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 


নিহত সবুজ খান খালিশপুরের হাউজিং বাজার বক্কর কলোনীর লেদু খাঁ’র ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সবুজ খান সকালে বাজারের পাশে অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার কালাম (৪৫), তার স্ত্রী নাজমা বেগম (৪০), পুত্র সোহেল (১৯), সুজন (১৮) ও সাগর (১৬), প্রতিবেশী নজরুল (৪৫) ও মণ্ডল (৪০) একযোগে ধারালো চাপাতি দিয়ে তার ওপর হামলা চালায়।

তারা সবুজ খানকে ডান হাত, বাম হাতের কনুই, দুই হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। 

পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 


নিহতের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সলঙ্গায় স্কুল শিক্ষক লিয়াকত চার সন্তানের জননীকে নিয়ে চম্পট!

সলঙ্গায় স্কুল শিক্ষক লিয়াকত চার সন্তানের জননীকে নিয়ে চম্পট!