ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বাস উল্টে ২ যাত্রী নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2025 ইং
খাগড়াছড়িতে বাস উল্টে ২ যাত্রী নিহত ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ২ যাত্রী নিহত এবং  ১০-১২ জন যাত্রী আহত হয়েছে।

নিহতরা হলেন, দীঘিনালার কবাখালি এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক ও অনিল চাকমা।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রাঙামাটির বাঘাইহাট থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সাপমারা পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

পরিবহন মালিক সমিতি জানিয়েছে, বাসটিতে  ৪০ জন যাত্রী ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়া ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

উল্লাপাড়া ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার