জেলা প্রেসক্লাব পটুয়াখালীতে প্রথমবারের মতো নির্বাচন ২০ সেপ্টেম্বর।
মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালীঃ
প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করতে যাচ্ছে জেলা প্রেসক্লাব পটুয়াখালী। ইতোমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ চলছে। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন অনুষ্ঠিত হবে মোট ১১টি পদে।
জানা গেছে, সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদকসহ ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রেসক্লাবের সদস্যরা। নির্বাচনের সার্বিক দায়িত্বে রয়েছেন একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন।
প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা নিজ নিজ যোগ্যতা তুলে ধরছেন। ক্লাব চত্বরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এটি প্রেসক্লাবের ইতিহাসে প্রথম নির্বাচন হওয়ায় সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। দীর্ঘদিন পর একটি নির্বাচিত নেতৃত্ব পেতে যাচ্ছেন পটুয়াখালীর গণমাধ্যমকর্মীরা।
এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন হবে ব্যালট পেপারের মাধ্যমে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
মোঃ মনিরুজ্জামান