ঢাকা | বঙ্গাব্দ

কেন্দুয়ায় শিক্ষা ও মানবিকতায় আলোকিত দৃষ্টান্ত: রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা।

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
কেন্দুয়ায় শিক্ষা ও মানবিকতায় আলোকিত দৃষ্টান্ত: রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা। ছবির ক্যাপশন: রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা।
ad728
কেন্দুয়ায় শিক্ষা ও মানবিকতায় আলোকিত দৃষ্টান্ত: রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা।

মোঃ মাজাহারুল ইসলাম সিপন , নেত্রকোনা :

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা ছয় দশকেরও বেশি সময় ধরে সাধারণ ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জ্ঞানের আলো ছড়িয়ে প্রজন্ম থেকে প্রজন্মে আলোকিত মানুষ গড়ে তুলছে এ মাদ্রাসা।১৯৫৭ সালে খারেজী নেসাব শাখা দিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ১৯৬১ সালে সরকারি অনুমোদন পায়। এক একর নিজস্ব জমির উপর গড়ে ওঠা এ মাদ্রাসা আজ কেন্দুয়া অঞ্চলে শিক্ষার অন্যতম ভিত্তি হিসেবে সুপ্রতিষ্ঠিত।

বর্তমানে অধ্যক্ষ মো. আশরাফুল আলমের নেতৃত্বে ২২ জন শিক্ষক ও কর্মচারী ৪৫৪ জন শিক্ষার্থীর শিক্ষা ও চরিত্র গঠনে কাজ করে যাচ্ছেন। এর মধ্যে ২৪৮ জন ছেলে ও ২০৮ জন মেয়ে শিক্ষার্থী সমানভাবে পাঠ গ্রহণ করছে।ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক সাধারণ শিক্ষায়ও বিশেষ গুরুত্ব দেয়। ফলে কেন্দুয়া ও পার্শ্ববর্তী গ্রামের শিক্ষার্থীরা একই ছাদের নিচে দ্বৈত শিক্ষার সুবর্ণ সুযোগ পাচ্ছে। মাদ্রাসার উন্নয়নে পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির রুমেল নিবিড়ভাবে কাজ করছেন।

সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন, শিক্ষক তুলিপ স্যানেল মানিক এবং অধ্যক্ষ আশরাফুল আলম বলেন, আমারা এমন একটি প্রজন্ম গড়ে তুলব , যারা হবে আল্লাহভীরু , সুশিক্ষিত ও দায়িত্বশীল ।নৈতিকতা, প্রযুক্তি ও আধুনিকতার সেতুবন্ধন এই শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ মাদ্রাসা শুধুমাত্র পাঠদানের স্থান নয় ,এটি নৈতিকতা, মানবিক চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার এক কেন্দ্র। এখানে কুরআন ও হাদীসের পাশাপাশি ইংরেজি, বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তির পাঠ সমান গুরুত্ব পায়।

বছরের পর বছর নানা প্রতিকূলতা ও সীমিত সম্পদ সত্ত্বেও প্রতিষ্ঠানটি তার সুনাম ধরে রেখেছে। প্রতি বছর আলিম ও দাখিল পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করছে শিক্ষার্থীরা।

উন্নয়নের পথে নতুন স্বপ্ন ,
মাদ্রাসাটিকে ফাজিল (স্নাতক) পর্যায়ে উন্নীত করার প্রক্রিয়া চলছে জানিয়ে শিক্ষকরা বলেন, আমারা ফাজিল স্নাতক পর্যায়ে উন্নীতকরণের ও চালু করতে 
প্রশাসক, শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি ।

তাঁরা আরও জানান, পাঠদানের মানোন্নয়নে একটি চারতলা একাডেমিক ভবন, কম্পিউটার ল্যাব, সীমানা প্রাচীর ও মাঠ সংস্কার জরুরি।

রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা ২০২২–২৩ শিক্ষাবর্ষে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। একই সময়ে অধ্যক্ষ মো. আশরাফুল আলম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং মো. আনোয়ার হোসেন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

এছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নিয়মিত গাছের চারা বিতরণ, দেয়ালিকা প্রকাশ, বিতর্ক প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন,
রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা শুধু মাদ্রাসা নয় ,এটি নৈতিক ও শিক্ষা জাগরণের প্রতীক । এখান থেকে প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ হতে শিখছে ।

শিক্ষার্থীরাও গর্বের সঙ্গে জানান, রাজঘাটে পড়াশোনা তাদের জীবনের সৌভাগ্য।

রাজঘাট দারুল উলুম আলিম মাদ্রাসা আজ কেবল একটি নাম নয়,
এটি এক ইতিহাস, এক আদর্শ, এক অবিরাম আলোকধারা।

নিউজটি পোস্ট করেছেন : মাজহারুল ইসলাম শিপন

কমেন্ট বক্স
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুর

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুর