বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সভাপতি আশিক চৌধুরী বলেছেন, চট্টগ্রামের মাতারবাড়ী ও মহেশখালী নিয়ে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রয়োজনে নিউক্লিয়ার বিদুৎ উৎপাদন, গভীর সমুদ্র বন্দর ও বাণিজ্যিক জোনের মাধ্যমে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নতমানের বন্দর বা কমার্শিয়াল হাব হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েক ধাপে এ পরিকল্পনা বাস্তবায়ন হলে ৩০ বছর ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আশিক চৌধুরী এসব কথা বলেন।
আগামী ১২০ দিনের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) ও বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ৩৩ হাজার একর আয়তনের জমিতে তিনটি ধাপে (২০২৫ থেকে ২০৩০, ২০৩০ থেকে ২০৪৫ ও ২০৪৫ থেকে ২০৫৫) এর কার্যক্রম বাস্তবায়িত হবে। মহেশখালী মাতারবাড়ি জন্য এটা অনেক বড় সুখবর
জুয়েল রানা