ঢাকা | বঙ্গাব্দ

দাকোপে মধ্য বয়সী ব্যক্তিকে দড়ি বেঁধে মারধরের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2025 ইং
দাকোপে মধ্য বয়সী ব্যক্তিকে দড়ি বেঁধে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


মোঃ ইমরান হোসেন খুলনা জেল প্রতিনিধি :--

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জে বসতবাড়ির সীমানা বিরোধের জেরে মধ্য বয়সী সুরাঞ্জন বৈদ্য মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর দুপুরে সীমানা নির্ধারণ ও ঘেরা বেড়া দেওয়া কেন্দ্র করে কৃষ্ণপদ বৈদ্য গং প্রতিবেশী সুরাঞ্জন বৈদ্যকে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

আহত সুরাঞ্জন বৈদ্য ও তার স্ত্রী দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সুরাঞ্জন বৈদ্য অভিযোগ করে বলেন, “কৃষ্ণপদ বৈদ্য গং আমাকে দড়ি দিয়ে বেঁধে কোথায় যেন নিয়ে যাচ্ছিল, পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে। বর্তমানে তারা সাজানো মামলার হুমকি দিচ্ছে, এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

তিনি প্রশাসনের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বকশিগঞ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বকশিগঞ